নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নাছিম রেজা শাহ্'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শফিকুল আলম, কালের কণ্ঠ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। এসময় প্রধান অতিথি নুর মোহাম্মদ বলেন, 'বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা প্রদান করে থাকে। মানবিক কাজে তাদের কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড।' এ ধরনের কর্মসূচি সমাজের অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আমির হোসেন, মাসুদ পারভেজ, মো. রুবেল, নাজমুল, রাকিব প্রমুখ। বিতরণ করা শিক্ষা উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার প্রভৃতি।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন