বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ৪০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি, মাংস বৃদ্ধি ও নেত্রনালির অপারেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন মজুমদার গোলাম রাব্বি, ডা. আক্তার ফেরদৌসি জাহান। ২৪ জন পুরুষ ও ১৬ জন নারী সহ মোট ৪০ জন রোগীর অপারেশন করা হচ্ছে। যার মধ্যে ৩৬ জনের চোখের ছানি অপারেশন, ৪ জনের মাংস বৃদ্ধি অপারেশন হচ্ছে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পাবলিক রিলেশন অফিসার ফাইজা রহমান বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগ থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে প্রায় ২৭৯৭ জন এর বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
এ ক্যাম্পটি চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে কুমিল্লার বরুড়ার গালিমপুর ইউনিয়নের ঝাপুয়া আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। ওই কাম্পে মোট ২০০০ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৮০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। আজ সেখানকার ৪০ জন রোগীর এ অপারেশন করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ক্যাম্পে কুমিল্লার বড়ুরা থেকে চিকিৎসা নিতে আসা তাহেরা বেগমের ডান চোখের ছানির অপারেশন হয়েছে। তিনি বলেন, গতকাল আমি এখানে এসেছি। ঢাকায় আসা ও ফিরে যাওয়াসহ থাকা খাওয়ার সব ব্যবস্থাই তারা করছেন। আমি গরিব মানুষ, আমার চিকিৎসা করানোর অবস্থা নেই। আমি বসুন্ধরা গ্রুপের মালিকসহ ডাক্তারদের ধন্যবাদ জানাই, তারা আমার জন্য এই ব্যবস্থা করেছেন।
কুমিল্লার মাটিয়া থেকে চিকিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী আরেক রোগী এনামুল হক বলেন, আমার দুই চোখেই দেখতে সমস্যা হচ্ছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। গতকাল আমরা এখানে এসেছি আজ অপারেশন হবে। এখানকার ডাক্তার ও নার্সরা অনেক ভালো সেবা দিচ্ছেন। বিনামূল্যে চিকিৎসা পাচ্ছি এই জন্য আমি আল্লাহ কাছে দোয়া করি এই হাসপাতালের যেন আরও উন্নতি হয়। আমাদের মতো এমন অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে পারায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি ও ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন