বয়স যখন ১০ বা ১১, তখনই স্বামী কমল রবিদাসের হাত ধরে বাবার সংসার ছেড়েছিলেন রামরতি রবিদাস। এখন তার বয়স ৭০ ছুঁই ছুঁই। স্বামীর সংসারে একে একে সাতটি ছেলেসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের কেউ এখন আর বেঁচে নেই।
এই দিকে গত ১৩ বছর আগে হারিয়েছেন স্বামীকেও।
রামরতির স্বামী কমল রবিদাসের বাড়ি নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার রবিদাস পাড়ায়। সবাইকে হারিয়ে স্বামীর ছোট কুটিরই এখন রামরতির আপন ঠিকানা। স্বামীর রেখে যাওয়া ছোট দোকানে বসেই জুতা সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি।
এমনই একজন সংগ্রামী নারীর পাশে এগিয়ে এসেছে নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভসংঘ। ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামরতির হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার কর্মস্থল চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে তাকে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে রামরতি রবিদাস বলেন, ‘জীবনে অনেক কষ্ট করেছি।
স্বামী-সন্তান কেউ আর নেই পাশে। তবু ভিক্ষা না করে কাজ করে খেয়ে বাঁচতে চেয়েছি। আজ বসুন্ধরা শুভসংঘ আমার খবর নিয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি দোয়া করি, ওরা যেন সব সময় মানুষের পাশে থাকতে পারে।’
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শহীদ।
তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একজন নারীকে পূজাসামগ্রী উপহার দিয়েছে। এটা খুবই ভালো কাজ। বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজ করে থাকে।’
নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘের প্রকাশনা সম্পাদক মো. আল মনির বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আমরা একজন বৃদ্ধ নারীর পাশে এগিয়ে এসেছি। যে নারী ভিক্ষা না করে এখনো কর্ম করে খাচ্ছেন। তিনি জুতা সেলাইকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আমরা তার পেশাকে সম্মান করি।’
নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ‘শুভ কাজে সবার পাশে স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পূজাসামগ্রী নিয়ে আমরা এক অসহায় বয়স্ক নারীর পাশে দাঁড়িয়েছি। তার স্বামী, সন্তান কেউ জীবিত নেই। তিনি কাজ করে জীবিকা নির্বাহ করেন। আমরা তাকে পণ্য সামগ্রী নিয়ে সহযোগিতার করার চেষ্টা করেছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, ডা. ফারুক হোসেন, সহসভাপতি আকরামুজ্জামান, আশরাফুল ইসলাম টুকু, কামাল হোসেন কালিম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, সমাজসেবা সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এস এম রাসেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক মেহেদী হাসান সজীব ও মামুন আব্দুল্লাহসহ প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন